বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

অভিযান-১০ জব্দ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার

অগ্নিকান্ডের ঘটনায় পুড়েযাওয়া লঞ্চটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

তিনি জানান, লঞ্চে হতাহতের ঘটনায় নিখোঁজ যাত্রীর স্বজন মো. মনির হোসেন (৩৮) এর দায়ের করা মামলায় অভিযান-১০ লঞ্চটি জব্দ করা হয়েছে।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্য রাতে অগ্নিকান্ডের ঘটনার পর শুক্রবার বিকেলে বরিশাল থেকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভিক এসে সুগন্ধার নদীর দক্ষিন পশ্চিম পাড় থেকে আগুনে পোড়া লঞ্চটি নদীর উত্তর পাড়ে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে এনে বেঁধেরাখে।

জব্দকৃত লঞ্চটি কোথায় রাখা হবে সে বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় যে ৩টি তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটি গুলোর তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত লঞ্চ টার্মিনালেই বেধে রাখা অবস্থায় থাকবে। পরবর্তীতে ঘাট থেকে সরিয়ে সুবিধাজনক স্থানে নিয়ে রাখা হবে।

উল্লেখ্য, ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ২৭ ডিসেম্বর সোমবার রাতে ঝালকাঠি সদর থানায় ২৮০/২৮৫/২৮৭ এবং ৩০৪ক/১০৯ পেনাল কোর্ড ধারায় একটি মামলা দায়ের করেছে লঞ্চের নিখোঁজ যাত্রীর স্বজন ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা মো. মনির হোসেন। মামলা নম্বর ১২, তারিখ : ২৭ ডিসেম্বর’২০২১।

এতে যাদেরকে আসামী করা হয়েছে, তারা হলো: অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চে থাকা দুই মাষ্টার রিয়াজ সিকদার ও মো. খলিল, দুই ড্রাইভার মো. মাসুম ও কালাম, সুপারভাইজার মো. আনোয়ার, সুকানী আহসান এবং কেরানী কামরুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com