বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

যাত্রী কমছে বরগুনা ঝালকাঠি থেকে ঢাকাগামি লঞ্চে

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৪ বার

সম্প্রতি ঢাকা বরগুনা রুটের অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে হতাহতের ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চ যাত্রীদের মাঝে।

গত ৫ দিনে ঝালকাঠি-ঢাকা রুটের লঞ্চ গুলোতে যাত্রীর চাপ কমেছে। বিগত বছরের এই সময়ের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে শতকরা ২৫ভাগ।ঝালকাঠি ঢাকা রুটের এম.ভি সুন্দরবন-১২ লঞ্চের ঘাট ম্যানেজার মো. হানিফ হাওলাদার এবং এম.ভি ফারহান-৭ লঞ্চের ঘাট ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু যাত্রী কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছে।

এম.ভি ফারহান-৭ লঞ্চের সুপারভাইজার মো. আলী আশরাফ বলেন, অভিযান-১০ লঞ্চের দুর্ঘটনার পর আমাদের লঞ্চে যাত্রীসংখ্যা কমে গেছে। তবে আমরাও দুর্ঘটনা এড়াতে বেশ সতর্ক রয়েছি। লঞ্চের কেবিন যাত্রী মেহজাবীন আয়শা বলেন, বাধ্য হয়ে লঞ্চে চড়তে হয়। দুর্ঘটনার পর অনেকটা ভীতি নিয়ে রওনা করেছি। ডেকযাত্রী হালিম শেখ বলেন, লঞ্চের যেখানে লাইফ বয়া থাকে তার নিচে জায়গা নিয়েছি। আরেক যাত্রী সাইফুল আলম বলেন, স্ত্রী সন্তানদের নিয়ে বাসে ঢাকা যেতে অনেক খরচ, তাই ভয় নিয়ে লঞ্চেই উঠেছি।

প্রথম শ্রেনীতে যেসকল যাত্রী আসা যাওয়া করে তাদের মধ্য আতংকটা তৃতীয় শ্রেনীর যাত্রীদের চেয়ে অনেকটা বেশি। সুন্দরবন-১২ লঞ্চে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করা যাত্রী আবুল কাশেম বলেন, দুরপাল্লার লঞ্চগুলোতে যাত্রী নিরাপত্তার বিষয়ে সরকারের নজরদারী বাড়ানো উচিৎ।

নিচতলার বেশির ভাগ ডেক যাত্রীদের দাবী ইঞ্জিনরুমের পাশ থেকে চায়ের দোকান এবং খাবার ক্যান্টিন অন্যত্র সরিয়ে নেয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com