রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের উপরে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৮ বার

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাজধানীর খিলক্ষেতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়।

এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে লা মেরিডিয়ান হোটেলের সামনে আজ সকাল ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে এনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-14-9069) ময়মনসিংহ যাওয়ার পথে খিলক্ষেতে নিয়ন্ত্রণে হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো বাসের (ঢাকা মেট্রো-চ-13-1862) উপর উঠিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com