শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সুগন্ধায় ভাসমান আরেকটি লাশ উদ্ধার

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার

অগ্নিকান্ডে পুরে যাওয়া অভিযান-১০ লঞ্চের থাকা আরেকজনের লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। তবে মরদেহটির পরিচয় মেলেনি বলে জানিয়েছে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি অপারেশন) মো. মালেক। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

লঞ্চঘাট এলাকার বাসিন্দা আব্দুল হক খলিফা জানান, সকাল ৮টার দিকে লঞ্চটার্মিনালের সামনে আগুনে পোড়া অভিযান-১০ লঞ্চের কাছেই মাঝ নদীতে মৃত মানুষের মতো ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

 

তখনো ফায়ার সার্ভিসের নৌ টিম বরিশাল থেকে না আসায় স্থানীয়রা দড়ি বেধে বেধে ট্রলার দিয়ে টেনে কুলে নিয়ে আসে। সকাল সারে ৯টায় বরিশাল নৌ ফায়ার সার্ভিসের একটি টিম এসে অজ্ঞাত লাশটি ওপরে তুলে আনে।

লাশের মুখমন্ডল পোড়া থাকায় চেয়ারা বোঝা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর হবে এবং তার পড়নে ছিলো কালো রংয়ের শার্ট ও প্যান্ট।

এটি নিয়ে দুটি ভাসমান লাশ উদ্ধার হলো। এ নিয়ে মোট মুতের সংখ্যা দারালো ৪১ জনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com