শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

লঞ্চে আগুনে ৩০ জনের মরদেহ উদ্ধার; শেবাচিমে ৭০ জন ভর্তি

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ বার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি অভিযানে আগুনের ঘটনায় ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ “অভিযান-১০” ঝালকাঠির সুগন্ধা নদীতে আসলে বিকট শব্দে লঞ্চটিতে আগুন ধরেযায়।
লঞ্চটিতে থাকা যাত্রীরা জানায় কেন্টিন ও ইঞ্জিন রুমে আগুন লেগেছে রাত ৩ টার কিছু আগে। যাত্রী সোলাইমান আকন বলেন, লঞ্চটি ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের দেউরী নামক স্থানে আসলে নীচতলার পেছনের অংশ থেকে তৃতীয় তলার সামনের অংশ পর্যন্ত আগুনের লেলিহান ছড়িয়ে যায়।
আরেক যাত্রী সাইদুল ইসলাম বলেন, প্রান বাচাতে অনেকেই লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পরেছে।
লঞ্চের যাত্রী মতিউর রহমান (৪৪) বলেন, ১ ঘন্টা আগুন নেভানোর কাজ করেছি, আগুন নিভেগেলে ধোয়া এবং গ্যাস সৃষ্টি হয়ে শাস্ব বন্ধ হয়ে অনেকে মারা গেছে।
লঞ্চের কেবিন বয় ইয়াসিন বলেন, উপরে থাকা বেশিরভাগ কেবিন যাত্রীরা নদীতে ঝাপ দিয়েছে। যারা ঘুমিয়ে ছিলো তারা সবাই মারা গেছে। লঞ্চে ৫শোর বেশি যাত্রী ছিলো বলেও জানায় ইয়াসিন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক  বলেন, আগুনে দগ্ধ ৮০ জনের অধিক যাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা এখনো নির্নয় করা যায়নি।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূইয়া বলেন, রাত পৌনে ৪ টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে দগ্ধ যাত্রীদের বের করে আনি। তিনি আরো জানান, বরিশাল থেকে “অগ্নি ঘাতক” জাহাজ রওনা করেছে। ঐ টিম আসলে লঞ্চের ভিতরে থাকা মরদেহ উদ্ধার কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com