মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

টেকনাফে ব্রাজিলভক্তের ছুরিকাঘাতে আহত আর্জেন্টিনা সমর্থক

কক্সবাজার প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৭৯ বার

কোপার ফাইনালে চিরপ্রতিদ্বন্ধি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে সারা বিশ্বে উত্তেজনা যেন চির পরিচিত একটি শব্দ।

 

সেই হিসেবে বাংলাদেশও পিছিয়ে নেই। ইতি মধ্যে এই খেলাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ হযেছে। প্রানও দিতে হয়েছে ফুটবল প্রেমীদের। সেই হিসেবে আজ সকালে অনুষ্ঠিত খেলা কেহ যেন বাহিরে বসে না দেখে সবাই যেন নিজ ঘরে বসে খেলা দেখে এমন নির্দেশনার পরে দেশের বিভিন্ন স্থানে দুদলের সমর্থদের মধ্যে ঘটেছে নানা দূর্ঘটনা।

 

কক্সবাজারের টেকনাফে ব্রাজিলভক্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক।

 

আজ রবিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।

 

ছুরিকাঘাতের শিকার ইকবাল জানান, ভোরে রিদুয়ানের সঙ্গে এলাকার একটি দোকানে বসে খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করেন। এসময় তাকে শান্ত্বনা দিতে গেলে তিনি আবার গালি-গালাজ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুয়ান। এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com