বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হাবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিভিন্ন কমর্সূচি পালিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৬ বার
দেশে ধর্ষণসহ নারীর বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
একই সময়ে প্রশাসনিক ভবনে মোমবাতি প্রজ্বলন, অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সম্মিলিত অরাজনৈতিক সাংগঠনিক ঐক্য। এতে ছাত্রছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন লক্ষ্য করা গেছে।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। প্ল্যাকার্ড এ লেখা ছিল— “ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড,” “নারী নির্যাতন বন্ধ কর,” “বিচারহীনতার সংস্কৃতি আর নয়”, “ধর্ষক পুরুষ জাতির কলঙ্ক”, “সত্যিকারের পুরুষ ধর্ষণ করে না”, “ধর্ষককে কেউ বিয়ে করো না”
এ মানববন্ধনে রফিকুল ইসলাম রাকিব বলেন, আজকের এই সম্বলিত অরাজনৈতিক সাংগঠনিক ঐক্যর উদ্যোগে, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা একত্রিত হয়ে দেশের বর্তমান সামাজিক ও পরিবেশ পরিস্থিতির মাঝে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদের কমর্সূচি তুলে ধরতে এসেছি।
শিক্ষার্থীরা দাবি জানায়,আলো জ্বালিয়ে আমরা অন্ধকারকে দূর করবো, নীরবতা ভেঙে আওয়াজ তুলবো—’ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ গড়ে তুলবো। আজ আমরা এখানে একত্রিত হয়েছি এক অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে আলো জ্বালাতে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com