বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কালিয়ায় সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক-৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার

নড়াইলের কালিয়ার খাসিয়াল গ্রামে আগে থেকে ঘোষণা দিয়ে দুই বংশের সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়। উপজেলার নড়াগাতী থানার ওসি মো.মোস্তাফিজুর রহমান আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস(৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জমাদ্দারের ছেলে বাদশা জমাদ্দার(৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন ও গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চরে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখকে খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চেকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে । শুক্রবার রাতে দুই গ্রæপ ঘোষণা দিয়ে শনিবার সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গানসহ বিপুল পরিমাণ রামদা, ছুরি, কুডাল, দা, ঢাল,বল্লম ,চাইনিজ কুডাল ,চাপাতি জব্দ করে। অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা চার জনকে গ্রেফতার করে ।

নড়াইলের সেনা ক্যাম্পের মেজর আহসান জানিয়েছেন জব্দ করা অস্ত্রসহ আটককৃতদের উপজেলার নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com