বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৯৯৯ এর সহযোগিতায় প্রাণ ফিরে পেল হনুমানটি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার

বরিশাল নগরীতে প্রাণকেন্দ্র গির্জা মহল্লায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে একটি হনুমান। এ দৃশ্য দেখে ঘটনাস্থলে থাকা পথচারীরা ৯৯৯-এ কল দেন।

পরে স্থানীয় থানা পুলিশ ও পশু চিকিৎসক এসে আহত প্রাণীটিকে জীবিত উদ্ধার করেন। বুধবার ২৭ ডিসেম্বর সকালে নগরীর নগরীর গির্জা-মহল্লা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে কাতরাচ্ছিল হনুমানটি।

এ সময় পথচারীরা হুনুমানটি প্রথমে বাঁচানোর জন্য ছালার চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করেন। ঘটনাস্থলে আসেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা। তারা প্রাণিসম্পদ কার্যালয়ে কল দেন।

পরবর্তীতে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ের ভ্রাম্যমাণ ভেটেরিনারি গাড়ি নিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বিশ্বাস।

হনুমানটি গাড়িতে করে উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সদর উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক সুব্রত সিকদার বলেন, হনুমানটি সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে।

ততদিন আমাদের হেফাজতে রেখে প্রাণীটির চিকিৎসা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com