রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

৬ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১৭ বার
জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করা সহ ৬ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয় নগরীর পুলিশ লাইন রোডে বিক্ষোভ করে। পরে মিছিল নিয় জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় তারা।
এসময় শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত  জনবল নিয়োগ দেয়া,  কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাএদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির  লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী দের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য  প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা এবং জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ ভাগ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল  করার দাবি তুলে ধরেন তারা।
একই সাথে মিডটারম পরীক্ষা ও সকল ধরনের ক্লাস বয়কট করেন তারা। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবী মেনে নেয়া হলে এই আন্দোলন চলমান থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা। এতে বরিশালের সরকারি – বেসরকারি ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com