শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

৫০ বছর পর আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই- ফখরুল

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৫৮ বার

বাংলাদেশে ৫১ বছর আগে যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা হয়েছিল, তেমনই আবারও গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান ফখরুল। তার সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা ছিলেন। এ সময় ফখরুল সাংবাদিকদের এসব জানান।

ফখরুল বলেন, ‘আজকে স্বাধীনতার ৫১ বছর পর আমরা যখন শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, সেই সঙ্গে শপথ নিয়েছি, ৫০ বছর আগে আমরা যেমন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, আবারও আমরা তেমন গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করব এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে আমরা যখন এই দেশের স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে।

‘আজকে এই ৫০ বছর পর আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে।

ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন মিথ্যা মামলায়। তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত। ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ১২০০ নেতা-কর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com