বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

৩৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩১১ বার

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণে নিহতদের মরদেহ শনাক্ত করতে ৩৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ।

দিনভর নমুনা সংগ্রহ চলে অজ্ঞাত পরিচয়ের ২১ জনের মরদেহ শনাক্ত করতে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নিহত ২১ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তাই তাদের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। এ পর্যন্ত যাদের স্বজন দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে বলে দাবি করছে তাদের ৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে সোমবার সকালে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হলে চমেক এলাকা ঘুরে দেখা যায়, বিএম ডিপোতে কর্মরত ব্যক্তির সন্ধানে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন পরিবারের সদস্যরা।

সংগ্রহ কার্যক্রম শুরুর আগে থেকেই চমেকের সামনের বুথে ভিড় করছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, স্বজনদের মরদেহ নিতে তিন মাসের শিশু সন্তানকে নিয়ে এসেছেন কেউ, কেউ সাত মাসের শিশুকে। আবার কারো বৃদ্ধ বাবা আসলে অন্য কারো শ্বশুর এসেছেন জামাইয়ের মরদেহের খোঁজে।

সিআইডির সদস্যরা বলছেন, বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যেকোনও দুজনের নমুনা নেওয়া হচ্ছে। তবে ডিএনএ রিপোর্ট পেতে এক মাস কিংবা আরও বেশি সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com