বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হেফাজতে ইসলাম বরিশাল জেলা ও মহানগর কমিটি গঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর কমিটি গঠন উপলক্ষে এক সভা আজ ২৩ অক্টোবর বুধবার বাদ মাগরিব মহানগরীর বাজার রোড খাজা মঈনুদ্দিন জামিয়া আরাবিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খাজা মঈনুদ্দিন জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল হালিম।

উক্ত সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা মোহাম্মদ আবদুল হালিমকে সভাপতি, মাওলানা তৌফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওলানা মুখলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু জাফরকে অর্থ সম্পাদক এবং মাওলানা শরীফুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

বরিশাল মহানগর কমিটি
মাওলানা শেখ মোহাম্মদ সানাউল্লাহ মাহমুদীকে সভাপতি, মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিন ফারুকীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা সাইদুর রহমানকে অর্থ সম্পাদক এবং মাওলানা আল আমিনকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com