বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যুবক করোনা পজেটিভ

হিলি সংবাদদাতা
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বার
ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর পরীক্ষা করে নয়ন কুমার (৩৪) নামের এক পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে তিনি দেশে ফিরে আসেন। নয়ন কুমার নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চকদেউলা গ্রামের ভবানিচরণের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা শ্যামল কুমার দাস।
তিনি আরো জানান,নয়ন ও তার মা ভারতে চিকিৎসা শেষে আজকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসেন।
এসময় নিয়ম অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা। করোনা পরীক্ষায় নয়ন নামের পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে তার মা করোনা নেগেটিভ।
তবে মা-ছেলে দুজনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, আজকে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের আইসোলেশনে রেখেছি।
এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত আসা সকল যাত্রী করোনা পরীক্ষা করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানাতে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com