রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

হিজড়ার ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলোনা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২১০ বার
কারাদণ্ড থেকে রেহাই পেতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলামের।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে বরিশালের গৌরনদী থানার দিয়াসুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মো. শফিকুল ইসলাম শফিক গৌরনদীর টিকামারা সরদার বাড়ি এলাকার মো. এস্কেন্দার সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, শফিকের বিরুদ্ধে ২০১৪ সালে একটি মাদক মামলা করা হয়। সে সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

সেই মামলায় ২০১৮ সালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিল।

কিন্তু জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যাওয়ায় কয়েক বছরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।

পরে জানতে পারি মো. শফিকুল ইসলাম শফিক তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।

যার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদীর দিয়াসুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করে গৌরনদী থানার এএসআই  ইয়ার হোসেন। গ্রেফতারের পর শফিকের ভাইও বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com