বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ  

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৪৬ বার
খাবার হোটেলে ভাতের দাম বাড়ানো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক হোটেলমালিকের বাগ্‌বিতণ্ডার জেরে শনিবার (১৩ মে) সকাল থেকে সব খাবার হোটেল ও দোকানপাট বন্ধ রাখে হোটেল মালিক এবং ব্যবসায়ীরা। পরে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা- দিনাজপুর মহাসড়কে দেড় ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করায় কয়েক’শ যানবাহন আটকা পড়ে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট বাজারের হোটেলগুলোতে উচ্চমূল্যে খাবার বিক্রি, মেসগুলোতে অতিরক্তি ভাড়া নেয়ার বিষয়গুলো উঠে এসেছে৷
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করা শিক্ষার্থীদের মেস ভাড়া এবং খাবার বিলের উচ্চমূল্যের কারণে হিসাব মেলাতে পারছি না। হোটেল মালিকেরা, মেস মালিকেরা সিন্ডিকেট করে আমাদের রক্ত চুষে নিচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নেমেছি।
ওই সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ,  দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন ও কোতোয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এবিষয়ে প্রক্টর মামুনুর রশিদ বলেন, বিষয়গুলো নিয়ে খুব দ্রুত স্থানীয় প্রশাসনে ও সব পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনা করা হবে। সেখানে মেস ভাড়া ও পণ্যসামগ্রীর মূল্যতালিকা নির্ধারণ করা হবে বলে জানান তিনি৷
এর আগে সকাল দশটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাবার হোটেল মালিকদের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখান থেকে পরবর্তী সুষ্ঠু সুরাহা না পাওয়ায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com