বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবি’র ডাটা এন্ট্রি অপারেটর মাদকসহ গ্রেফতার

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৩৩ বার
হাবিপ্রবি'র ডাটা এন্ট্রি অপারেটর পারভেজ হোসেন
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর পারভেজ হোসেন (৩৬) নামে  কর্মকর্তাকে ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে বিজিবি। পরে তাকে ৪ বোতল ফেনসিডিল সহ দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।
আটক মাদক ব্যবসায়ী পারভেজ হোসেন দিনাজপুর শহরের পাটুয়াপাড়া আজগর আলীর ছেলে এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর ও প্রগতিশীল কর্মচারী পরিষদের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দিনাজপুর জেলা শহরের স্থানীয় সাংবাদিক সুত্রে জানা যায়, রবিবার (২৫ জুন) রাত ৯ টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম আটক মাদক ব্যবসায়ী পারভেজ হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দিনাজপুর শহরের সীমান্তবর্তী খানপুর এলাকা হতে চার বোতল ফেনসিডিল সহ দ্রুতগামী মোটরসাইকেলে নিয়ে শহরে প্রবেশ করার সময় বিজিবি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে আটক করে।
পরবর্তীতে তার শরীর তল্লাশি চালিয়ে চার বছর ফেনসিডিল সহ হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত পারভেজ হোসেনকে আটক করে বিজিবি সদস্যরা। আটক পারভেজ হোসেনকে চার বোতল ফেনসিডিল সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর ও প্রগতিশীল কর্মচারী পরিষদ প্রস্তুতি কমিটির আহ্বায়ক পারভেজ হোসেন নিয়মিত মাদক সেবন ও বিক্রির কাজটি করে আসছে বলেও বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেয়ে।
এই মাদকাসক্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত থাকলে অনেক ছাত্র-ছাত্রী ও তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সচেতন মহল আশঙ্কা করছে।
অফিসার ইনচার্জ আরো বলেন, সোমবার দুপুরে আটক পারভেজ হোসেনকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com