বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে রুহুল-সৌরভ 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২০২ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ‘ইইই ক্লাব অব এইচএসটিইউর’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ আহমেদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি ) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মো. জামিল সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসনাত রহমান শান্ত,মোঃ মেহেদী হাসান উৎসব,রাজা আগারওয়াল,  সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ  এবং সহ-সাংগঠনিক সম্পাদক  রাউফ ইবনে রফিক দ্বীপ , মিরাজ বিন সাইফুল ,লাবাইদ ফেরদৌস ।
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মো.রাকিব হাসান, সহ-প্রচার সম্পাদক মো.জাহিদ হোসাইন রাব্বি, মো. মিজু ইসলাম,মেহেদী হাসান মাহিম , সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো.হাসান মারুফ লিমন, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লামিয়া করিম কওমী,সাইম মাহমুদ, জয় বণিককে মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র কার্যকরী সদস্য ১ জন সহ কার্যকরী সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ বলেন, “আগামী দিনের আধুনিক  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তি নির্ভর স্মার্ট জেনারেশন তৈরির ক্ষেত্রে ইইই বিভাগ থেকে দক্ষ মানবসম্পদ তথা ইইই বিভাগের প্রতিটা স্টুডেন্ট  শুধু গ্র্যাজুয়েট নয়, যেন দক্ষ পেশাজীবি হতে পারে, দেশের প্রতিটা প্রযুক্তি সেক্টরে যেন  সামর্থ্যের প্রমাণ দিয়ে নিজেদের  মেলে ধরতে পারে সেই লক্ষ্যে কাজ করবে ইইই ক্লাব।
ইইই ক্লাবের অতীত ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর যে সকল আয়োজন থাকে সেগুলো বহাল থাকবে পাশাপাশি নতুন সংযোজন হিসেবে  জব ফেয়ার, ক্যারিয়ার মেলাসহ আরও কিছু উদ্ভাবনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ইইই গ্র্যাজুয়েটস  অ্যালামনাই অ্যাসোসিয়েশন সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করবে ইইই ক্লাব।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com