বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে সম্মিলিত সাংগঠনিক ঐক্যের ডাক

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার

সম্মিলিত ঐক্যের ডাক দিয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে ত্রাণ সংগ্রহ ও অর্থ উত্তোলন করছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনগুলো।

অর্ক সাংস্কৃতিক জোট, সেঁজুতি, এইচএসটিইউ মুনা, এসডিসিএইচ, এইচএসটিইউ এডভেঞ্চার ক্লাব,এইচএসটিইউ ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ, রেডক্রিসেন্ট সোসাইটি, রোটার ্যক্ট ক্লাব অব এইচএসটিইউ, গ্রীন ভয়েস, এইচএসটিইউ মজার স্কুল, আইএএএস বাংলাদেশ, প্রথম আলো বন্ধুসভা, এইচএসটিইউ ফটোগ্রাফিক সোসাইটি, এইচএসটিইউ ফিল্ম ক্লাব, এইচএসটিইউ রিসার্চ সোসাইটি, আই’ইইই এইচএসটিইউ, সেভ ইয়ুথ অর্গানাইজেশন সহ প্রায় ২৭ টি সংগঠন এতে অংশ নিয়েছে।

ক্যাম্পাস, শহর এবং আশপাশের হাট বাজার থেকে অর্থ সংগ্রহ করছেন তারা। উত্তোলনকৃত অর্থ এবং ত্রাণ পৌঁছে দেওয়া হবে বন্যার্তদের নিকট। দক্ষিণাঞ্চলের এ বন্যায় উদ্বাস্তু হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। তাদের পুনর্বাসনেও এ অর্থ ব্যয় হতে পারে বলে জানান কয়েকজন শিক্ষার্থী।

এছাড়াও বন্যার্তদের সহায়তা প্রদান করতে অনুষদীয়, বিভাগীয় টিম গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

শিক্ষার্থী মারফত জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ৯ টি অনুষদ ও আলাদা আলাদা বিভাগে টিম গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন। এছাড়া বানভাসিদের ত্রাণ সহায়তায় সাড়া দিচ্ছেন শিক্ষকেরাও।

রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও আপোষহীন। বর্তমানে ত্রাণ সহায়তা এবং বন্যা পরবর্তীতে বাস্তুহারাদের পুনর্বাসনে আমাদের সবার এগিয়ে আসা উচিত।

যেকেউ সামর্থ্য অনুয়ায়ী বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে পারেন হাবিপ্রবির সম্মিলিত সাংগঠনিক ঐক্যের এ ব্যানারে (বিকাশ/নগদঃ 01758-131569, রকেটঃ 01731-9330343)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com