বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার

গণ-অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভার আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ সভাটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকবৃন্দ। এতে কেন্দ্রীয় সমন্বয়কদের কয়েকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আয়োজকবৃন্দের একজন মো. তোফাজ্জল হোসেন তপু জানান, স্বাধীনতা পরবর্তী দেশকে নতুন করে গোছানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ বিভাগীয় শহর গুলো তে মত-বিনিময় সভার আয়োজন করছেন।
তারই প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় আলোচনার অংশ হিসেবে থাকবে হাবিপ্রবির সামগ্রিক বিষয় যেমন- নিরপেক্ষ ভিসি নিয়োগ, সেশন জট  নিরসন,মেডিক্যাল সেন্টারে ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,বাস সিডিউল এর পরিবর্তন আনা,ক্রেডিট ফি কমানো,হলের ডাইনিং গুলো তে ভর্তুকি দিয়ে মানসম্মত খাবার নিশ্চিত করা।
এক কথায় স্বৈরাচার পরবর্তী নতুন বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাবিপ্রবিও যে অগ্রণী ভূমিকা পালন করবে তার জন্য বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক বিষয় গুলো নিয়ে ভাবা হচ্ছে যাতে করে গবেষণাবান্ধব,সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পড়াশোনার একটা পরিবেশ সৃষ্টি হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ছাত্রদের পক্ষ থেকে বিষয়টি আমাদের অবহিত করা হয়েছে।শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com