বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে যুবদের জন্য কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৫ বার
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে যুবদের নিয়ে তিন দিন ব্যাপি কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যা ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার ২০২৩ (আইসিওয়াইএ) নামে অনুষ্ঠিত হচ্ছে।
হাবিপ্রবিতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) বাংলাদেশ এর হাবিপ্রবি শাখা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক  ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউরোপের নেক্সটজেন এগ্রিকালচারাল লীডারস এর সিনিয়র ম্যানেজার নেলে হারম্যান ভ্যালেন্ট, ইয়াস ট্রেইনিং কমিটির জুনিয়র ট্রেইনার ভারতের বসন্ত পান্ডে, ইয়াস এশিয়া পেসিফিকের রিজিওনাল ডিরেক্টর নেপালের রাবি রাউত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস বাংলাদেশ হাবিপ্রবির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  অধ্যাপক ড. ইমরান পারভেজ। এছাড়াও এই সম্মেলনে অংশ নিয়েছে দেশ বিদেশের প্রায় ২০০ জন শিক্ষার্থী।
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াস ট্রেইনিং কমিটির জুনিয়র ট্রেইনার ভারতের বসন্ত পান্ডে বলেন, তারুণ্যের শক্তি ও জ্ঞান আছে। এই শক্তি ও জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগালে তারা বিশ্ব ও কৃষিক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জন করতে পারে।
নেক্সটজেন এর সিনিয়র ম্যানেজার নেলে হারম্যান ভ্যালেন্ট তার অনুভূতি ব্যক্ত করে বলেন, তরুণরা কৃষিতে একটি বড় ভূমিকা পালন করতে পারে। কৃষি সর্বত্রই খুবই গুরুত্বপূর্ণ। কৃষি ব্যবস্থায় নতুন সমাধান নিয়ে আমাদের আলোচনা করা দরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, এই সম্মেলনের মাধ্যমে যুবসমাজ কৃষির উন্নয়নে তাদের সর্বোচ্চ কাজ করতে উদ্বুদ্ধ হতে পারে। সম্মেলনটি  কৃষির উন্নয়নে কিছু বড় অবদান রাখবে বলে আশা করছি।
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার, নতুন প্রজন্মের আধুনিক কৃষি, খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন সমসাময়িক পরিবেশ ও কৃষি প্রযুক্তির মেলবন্ধনে যুবদের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী, দেশ এবং বিদেশের নামকরা ইউথ আইকনরা।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) হল বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিত ভূমিকা পালন করছে এবং বর্তমানে দেশে ১২ টি লোকাল কমিটি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com