রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম শুভ (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, শুভ স্থাপত্য বিভাগের স্পেশাল রিপিট পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, একজন হামলাকারীর পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়ম নেই। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ব্যবস্থ গ্রহণ করবে। আমরা তাঁকে পুলিশের হাতে সোপর্দ করেছি।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার উপ-পুলিশ পরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com