বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে নির্দলীয় নিরপেক্ষ ভিসি নিয়োগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার
সৎ, যোগ্য, নির্দলীয় ও নিরপেক্ষ ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে তারা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতি বরাবর তা প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
গণস্বাক্ষর কর্মসূচির আয়োজকবৃন্দের একজন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গণস্বাক্ষর হোক বিজয়ের অংশীদার। আজ প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা ব্যাচের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারী ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, ক্যাম্পাস সংস্কারে একজন নিরপেক্ষ,সৎ ও যোগ্য ভিসির বিকল্প নেই। একই দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগেরও দাবি জানাই।
দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি সেশনজট মুক্ত ও শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগের ক্ষেত্রে হাবিপ্রবি শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিলে অনেক সমস্যার সমাধানও হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com