বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে টিকাদান কর্মসূচির উদ্বোধনসহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৯৩ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক।
এরপর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর সামনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর মহোদয় এবং পরবর্তীতে শেখ রাসেল হলের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্ৰ হালদার, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ এবং সভাপতিত্ব করেন চিফ মেডিকেল অফিসার ডা. মোঃ নজরুল ইসলাম।
এ সময় ভাইস চ্যান্সেলর বলেন, আজ শহীদ শেখ রাসেলের জন্মদিন।পাশাপাশি হাবিপ্রবির জন্য গুরুপ্তপূর্ণ একটি দিন।
তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় কভিড-১৯ এর টিকা আমাদের হাতের নাগালে চলে এসেছে। অথচ বিশ্বের অনেক দেশই ঠিক মতো টিকা কার্যক্রম চালাতে পারতেছে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা কাম্পাসে সহজেই টিকা দিতে পারবে। টিকাদান কর্মসূচির সাথে জড়িত সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় ভিআইপি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে “আলোকচিত্রে শহীদ শেখ রাসেল” শীর্ষক ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনীর (লিঙ্কঃ https://hstu.ac. bd/page/sheikh_russel) ) উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর।
এ সময় জাতির পিতাসহ ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে কিন্তু এরকম জঘন্যতম হত্যাকান্ড আর একটিও নেই। যেখানে একটি শিশুকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেলসহ ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর কেন্দিয় মসজিদে দোয়া মাহফিলেন আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com