বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা-২০২১ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হলো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। দুপুর ১২ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর মধ্য দিয়ে নতুন এই পদ্ধতির যাত্রা শুরু হলো।
গুচ্ছ পরীক্ষার আওতায় আজ হাবিপ্রবিতে ৭০২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন রুম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন “বাংলাদেশে আজ একটি ইতিহাস রচিত হলো। গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন”।
তিনি আরো বলেন, আজকের পরীক্ষায় উপস্থিতির হার অনেক বেশি, প্রায় ৯৮% এর মতো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে।
পরিশেষে এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি মহামান্য রাস্ট্রপতি ও চ্যান্সেলর, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর ”বি” এবং ১ নভেম্বর ”সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com