বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু আগামীকাল থেকে

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৫৪ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে থাকা অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামীকাল ১৩ জানুয়ারি।
এরপর ১৬ জানুয়ারি গুচ্ছভুক্ত ‘বি’ এবং ‘সি’ ইউনিটের অধীনে হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপেক্ষমান তালিকায় থাকা ১-২২৩৫তম, মুক্তিযোদ্ধা কোটার ১-৯৬তম, উপজাতি কোটার ১-১৪তম এবং আর্কিটেকচারে ১-৯তম শিক্ষার্থীদেরকে ১৩ তারিখ সকাল ৯.৩০ মিনিট থেকে ১২টার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ নির্দিষ্ট বুথে রিপোর্টিং করতে হবে। দুপুর ২টায় তালিকা প্রকাশ করার পর একই দিন ২.৩০ মিনিটে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি নেবে হাবিপ্রবি।

রিপোর্টিং ব্যতীত অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ‘এ’ ইউনিটে ভর্তি ফি ধরা হয়েছে ১৫৮৭৫ টাকা।

উল্লেখ্য,  ২০২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ২৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com