বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে অপরিপক্ব লিচুতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৯৩ বার

লিচুর ক্যাম্পাস হিসেবে পরিচিত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক লিচু গাছ রয়েছে। প্রতিবারের মতো এবারও থোকা থোকা লিচুতে ভরে উঠেছে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। তবে অপরিপক্ব লিচু পেড়ে খাওয়ার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবার লিচুর বাগানে প্রচুর পরিমাণে লিচু হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক লিচু লালচে রঙ ধারণ করেছে। আর এটা দেখেই অনেক শিক্ষার্থী গাছে উঠে লিচু পাড়তে শুরু করেছেন।তাদের দেখাদেখি অন্য শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। বর্তমানে দিনে-রাতে এসব অপরিপক্ব লিচু পেড়ে খাচ্ছেন শিক্ষার্থীরা। আবার অনেক শিক্ষার্থী বস্তাভর্তি করে লিচু নিয়ে বাসায় যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক বলেন, ক্যাম্পাসের লিচুগুলো এখনো পাকেনি, খাওয়ারও উপযোগী নয়।
লিচুগুলো পাকতে এখনো ৮ থেকে ১০ দিনের মতো সময় লাগবে। সঠিক সময়ে লিচুর আহরণ করা হলে আমরা এই সুমিষ্ট ফলগুলো উপভোগ করতে পারব। এই কাঁচা অপরিপক্ব লিচু খেলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। কাঁচা বা আধা-পাকা লিচুতে থাকা টক্সিন হাইপোগ্লাইসিনে এবং মিথাইলিন-সাইক্লো-প্রোপাইল-গ্লাইসিন নামক টক্সিন উপাদান বিষক্রিয়া ঘটিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
তিনি আরও বলেন, আমাদের উচিত কাঁচা বা আধা পাকা লিচু খাওয়া থেকে বিরত থাকা। পাশাপাশি এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সেই সঙ্গে সচেতনতাও বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com