শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ১২টি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার

আগামী ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ১২টি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য এই বেঞ্চ গঠন  করা হয়

 

শুক্রবার (৬ আগস্ট) প্রধান বিচারপতির এ নির্দেশনা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরকে আগামী রোববার সকাল সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

 

বেঞ্চগুলো হলো- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী (ফৌজদারি), বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি মো. সোহরাওয়ারদী (ফৌজদারি), বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামান (ফৌজদারি),

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (রিট), বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান (রিট ও ফৌজদারি-দুদক),

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেল (দেওয়ানি), বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল (রিট), বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার (ফৌজদারি), বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত), বিচারপতি মাহমুদুল হক (দেওয়ানি) ও বিচরপতি মো. সেলিম (ফৌজদারি)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com