মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নৌকায় গৃহবধুকে গণধর্ষন ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

শামিম পারভীন, হবিগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার

হবিগঞ্জের লাখাইয়ে হাওড়ে স্বামীর সামনে গণধর্ষনের শিকার হয়েছেন এক নববধুু। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাখাই উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক সোলায়মান হোসেন রনি সহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ ।

 

গ্রেফতার অপর দুজন হচ্ছেন উপজেলার মোড়াকড়ি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) ও রুকু মিয়ার ছেলে ও শুভ মিয়া (১৯)।

 

ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী মোড়াকড়ি গ্রামের রাকিব আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ এ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মামলা দায়ের করেন। ৮ জনের বিরুদ্ধ মামলা দায়ের করা মামলায় অন্যান্য আসামীরা হলেন, মোড়াকরি গ্রামের বাসিন্দা খোকন মিয়ার পুত্র মুছা মিয়া (২৬), পাতা মিয়ার পুত্র হৃদয মিয়া(২২) , বকুল মিয়ার পুত্র সুজাত মিয়া(২৩), মিজান মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫), ওয়াহাব মিয়ার পুত্র মুছা মিয়া (২০)।

 

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাকিব আহমেদ তার স্ত্রী ও বন্ধু রকিবকে নিয়ে নৌকা ভ্রমনের জন্য বাড়ি থেকে বের হন। বেলা ১২টার দিকে তাদের নৌকা কৃষ্ণপুর গ্রামের পাশে টিক্কাপুর হাওড়ে পৌছুলে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে আসামীরা তাদেরকে ঘেরাও করে।

 

এ সময় মুছা মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া ভিকটিমের স্বামী, স্বামীর বন্ধু ও নৌকার মাঝিকে প্রচন্ড মারধর করেন। এরপর তারা রাকিব আহমদ বন্ধু রকিবকে হাত পা বেঁধে রাখেন। নৌকার মাঝি নিতেশ দাসকে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক হাওরের স্লুইচগেট নৌকাটি নিয়ে যেতে বাধ্য করেন।

 

সেখানে নিয়ে গিয়ে আসামীগন নৌকাটিতে উঠে পালাক্রমে প্রায় দু’ঘণ্টা ওই নববধূকে গণধর্ষণ করেন।

 

এক পর্যায়ে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে পড়েন। এরপর তার ধর্ষিতার স্বামী ও স্বামীর বন্ধুর কাপড়-চোপড় খুলে ধর্ষিতার পাশে শুইয়ে দিয়ে তাদের উলঙ্গ অবস্থায় ছবি ও ভিডিও ধারন করেন।

 

তারা ৯ লক্ষ টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ভাইরাল করে দেবেন বলে হুমকি দেয়।

 

মামলা-মোকদ্দমা কিংবা লোক জানাজানি করলে তাদেরকে হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেয়ার হুমকিও দেন তারা।

 

বিকাল তিনটার দিকে তাদেরকে এ অবস্থায় ফেলে রেখে ধর্ষকগণ চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তারা বাড়িতে পৌছেন।

 

রাকিব আহমেদ জানান লোকলľা ও ধর্ষকরা অত্যন্ত প্রভাবশালী ভয়ে ধর্ষিতার চিকিৎসা না করে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করেন।

 

কিন্তু পরবর্তীতে ধর্ষিতার শারীরিক অবস্থার মারক্তক অবনতি হওযায় তাকে ১ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান পুলিশ অভিযুক্ত শুভকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে।

 

এছাড়া র‌্যাব-৯ বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে রনি ও মিঠুকে গ্রেফতার করেছে।হবিগঞ্জ হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার মঈন উদ্দিন চৌধুরী জানিয়েছেন ধর্ষিতা সুস্থ রয়েছেন।

 

তবে তিনি মানসিকভাবে অসুস্থ। ইতোমধ্যে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

One thought on "হবিগঞ্জে নৌকায় গৃহবধুকে গণধর্ষন ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩"

  1. Murad Hossain says:

    কি নিকৃষ্ট!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com