মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হবিগঞ্জে গায়ে হলুদ অনুষ্টানে বর নিহত

শামীম পারভীন, হবিগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭৩৬ বার

গায়ে হলুদ অনুষ্টান চলাকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেল বর শাজেল আহমেদ (২২) নামে এক যুবক। আগামিকাল শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। মুহুর্তের মধ্যে বিয়ে বাড়ির আনন্দ উল্লাস ভেঙ্গে বাবা মা স্বজনদের কান্নায় আশপাশ ভারী হয়ে উঠে।

মাধবপুর উপজেলার মনতলা বাজারের মধ্য আব্দুল্লাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে আজ (১৭ জুন) বৃহস্পতিবার সকালে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের কদ্দুছ ভান্ডারীর একমাত্র সন্তান শাজেলের বিয়ে ঠিক হয় সুন্দ্রাবিল গ্রামের আনছব আলীর কন্যার সাথে। শুক্রবার নতুন বৌ ঘরে আনার কথা। বৃহস্পতিবারসকাল ১১টায় শাজেলের গায়ে হলুদের সময় বিদ্যুত চলে যায়। বন্ধ হয়ে যায় সাউন্ডবক্্র।

 

এসময় শাজেল নিজেই সাউন্ডবক্্ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুত চলে আসলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। আহত অবস্থায় তাকে মাধবপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসধীন অবস্থায় সে মারা যায়।

নিহতের চাচা রব্বানী মিয়া জানান, শাজেল মনতলা বাজারে পিতার চা নাস্তার দোকান পরিচালনায় সহযোগিতা করতো। তাদের বাড়ি বহরা ইউপি বোরহানপুর গ্রামে। ব্যবসার জন্য মনতলা মধ্য আব্দুল্লাহপুর এলাকায় জনৈক তাহের মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com