শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

হত্যা মামলায় ইউপি সদস্য জেল হাজতে

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৪৩ বার

ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার দ্বিতীয় আসামী সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার উজ্জল হোসেনক খান কে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুর ১টায় আসামী উজ্জল ঝালকাঠির মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ঐ আদালতের বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে উজ্জলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়েছিলো দুর্বৃত্তরা।

ঘটনাটি রনমতী বাজারে ঘটেছিলো। রাতেই আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়া যাওয়া হয়েছিলো। ঐ রাতেই সারে ৩টার দিকে মিরাজের মৃত্যু ঘোষনা করেছিলেন চিকিৎসকরা।

পরদিন সকালে সন্তান হত্যার অভিযোগ এনে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি মেম্বার নজরুল ইসলাম এবং উজ্বল হোসেন জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

এ মামলার আরেক আসামী আকবর হোসেন জেল হাজতে থাকলেও ১নং আসামী ইউপি সদস্য সদস্য নজরুল ইসলাম উচ্চ আদালতের জামিনে রয়েছেন। এছাড়া এজাহারনামীয় অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com