বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হতাশার হারে আর্জেন্টিনা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বার

বিশ্বকাপের শুরুটা রাঙাতে পারেনি আর্জেন্টিনা। হতাশার হারে থামল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার দৌড়ও।

প্রধমার্ধে আধিপত্য দেখিয়ে বেশ কয়েকবার বল জালে জড়াল আলবেসিলেস্তারা। তবে অফসাইডের কারণে একটিও গোল ধরা হয়নি। বিরতির পর গিয়ে শেষ হয়ে গেল সবকিছুই। পাঁচ মিনিটের ঝড়ে এগিয়ে গেল সৌদি আরব; জিতে নিল ম্যাচটি।

প্রথমার্ধে জয়ের আশা জাগানো আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধে গিয়ে হার মানতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে অফসাইডের কারণে বেশ কয়েকটি গোল বাতিল হয়ে যাওয়া। তবে সৌদি আরবের রক্ষণভাগকে ঠিকই কৃতিত্ব দিয়েছেন তিনি। এছাড়া নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন বলেও জানান মেসিরদের কোচ।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এটা মানা খুবই কঠিন যে, মাত্র চার-পাঁচ মিনিটের মাথায় তারা দুই গোল দিয়ে দিলো। আর তাদের (সৌদি আরবের) এই গোলগুলোই ছিল একমাত্র লক্ষ্যে নেওয়া শট। এখন আর করার কিছুই নেই, আমাদের পরবর্তী দুই ম্যাচ যেভাবেই হোক জিততে হবে। আজ দিনটা খুবই খারাপ, কিন্ত আমাদের মাথা উঁচু করেই সামনে এগোতে হবে। ’

প্রতিপক্ষ যে ডিফেন্সিভ খেলবে তা আগে থেকেই জানা ছিল স্কালোনির। কিন্তু অফসাইডের কারণে গোল না হওয়া হতাশা প্রকাশ করেন তিনি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ক্রেডিট দিতে ভুলে যাননি আর্জেন্টাইন কোচ, ‘আমরা আগে থেকেই জানতাম তারা কিভাবে খেলবে। পুরো সপ্তাহজুড়ে দলকে রক্ষণমূলক কৌশলেই সাজিয়েছি। কিন্তু নতুন প্রযুক্তির অফসাইডের কারণে সব ভেস্তে গেল। যদিও প্রতিপক্ষ ডিফেন্ডাররা দারুণ খেলেছে। ’

হারের পর এখনও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেননি স্কালোনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই সবার সঙ্গে কথা বলে পরবর্তী ম্যাচের পরিকল্পনা সাজাবেন বলে জানান স্কালোনি, ‘আমি এখনও কারো সাথেই কথা বলিনি। কারণ ম্যাচে হেরে তারা সবাই কষ্ট পেয়েছে। মূলতঃ এরকম অনাকাঙ্ক্ষিত ফলাফলের কারণেই তারা হতাশায় ভূগছে। পরবর্তীতে পরিস্থিতি ঠিক হলে সবার সঙ্গে বাকি দুই ম্যাচ নিয়ে আলোচনা করবো। ’

আগামী রোববার (২৭ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে মেক্সিকোর মোকাবেলা করবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ডিসেম্বরের ১ তারিখ পোল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com