বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তকে হাতিয়ার করতে হবে- জনপ্রশাসন সচিব

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, একুশ শতকের পৃথিবীতে নিজেদের এগিয়ে নিতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা ও দক্ষতার সমন্বয়ের পাশাপাশি তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও উন্নয়নের পথযাত্রায় একে হাতিয়ার করতে হবে।

তিনি আজ বিকেলে ঢাকা ক্লাবের স্যামসন হলে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম আয়োজিত ‘Smart Bangladesh 2041: Transforming the Paper Currency to Digital’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ফোরামের সভাপতি সাবেক সচিব ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ,
বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, ফোরামের মহাসচিব মো. ইমরান, বিসিএস (কর) মহাপরিচালক ফজলুল হক আরিফ, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ সরকারি, সায়ত্ত্বশাসিত সংস্থার বিপুল সংখ্যক কর্মকর্তা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com