শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত এর সাক্ষাৎ 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়।

বাংলাদেশ ইতোমধ্যে ২.৬ মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে গম ও সার সরবরাহ (রপ্তানি) অব্যাহত রাখার জন্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত আকারে রাশিয়াকে অবহিতকরণের অনুরোধ করেন। এবং সেক্ষেত্রে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন বা এক জাহাজ পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। উপদেষ্টা এসময় বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

রাষ্ট্রদূত বাংলাদেশের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দু’দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার আহবান জানান। উপদেষ্টা একমত প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ খাতে সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে।

বৈঠকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সেলর Anton Chernov ও Vladimir Mochalov সহ দূতাবাসের প্রতিনিধিবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com