বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

স্থায়ী নিয়োগের দাবিতে হাবিপ্রবি মাস্টাররোল কর্মচারীদের পরিবহন ধর্মঘট

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্থায়ী নিয়োগের দাবিতে পরিবহন ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোল কর্মচারীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই পরিবহন ধর্মঘট পালন করে কর্মচারীরা।
ধর্মঘটে অবস্থানরত পরিবহন কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, বিগত ১৮/১৯ বছর থেকে চাকরি করলেও তাদের চাকরির স্থায়ীকরণ হচ্ছে না। ফলে তারা একরকম অনিশ্চয়তার মধ্য দিয়ে চাকরী করছে, পাচ্ছেন না ভাতা সুবিধা।
সিনিয়র মাস্টাররোল কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক জানান,”বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আমাদের নিয়োগ পিছিয়ে দিচ্ছেন।
এবার তারা বলছেন ডেপুটি রেজিস্টার নিয়োগের কাগজ হারিয়ে ফেলেছেন। আমরা ১৭-১৮বছর ধরে একরকম অনিশ্চয়তায় চাকরি করছি। এছাড়া সর্বশেষ ২০০৫ এর পর ড্রাইভার,হেলপার নিয়োগের কোনো সার্কুলার প্রকাশিত হয় নি।”
তিনি আরও জানান,” আমাদের চাকরির স্থায়ীকরণের গেজেট পাশ না হওয়া পর্যন্ত আমরা এই ধর্মঘট চালিয়ে যাবো।”
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে প্রক্টর অধ্যাপক ড. মো: মামুনুর রশীদ, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড.মো: খালেদ হোসাইন ও সহকারী প্রক্টর ড. ইয়াছিন প্রধান ধর্মঘট পালনকারী কর্মচারীদের সাথে আলোচনা করে জানান,” বিষয়টি নিয়ে কর্মচারীদের সাথে কথা হয়েছে। শিডিউল অনুযায়ী বিকেল তিনটা থেকে বাস চলবে। আর কেনো ব্যাঘাত ঘটবে না।”
সিনিয়র মাস্টাররোল কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক বলেন,”আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়েছে পরিবহন শাখা। তারা বলেছেন খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে।প্রক্টর,সহকারী প্রক্টর এবং যন্ত্র মেরামত ও পরিবহন শাখার পরিচালকের আশ্বাসে আমরা এই ধর্মঘট তুলে নিলাম।”
পরে ধর্মঘট শেষে দুপুর দুইটা থেকে পরিবহনসূচি অনুযায়ী গাড়ি চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com