বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

স্ট্যান্ডার্ড লাইব্রেরি তে পরিণত হলো হাবিপ্রবি’র কেন্দ্রীয় গ্রন্থাগার

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে হাবিপ্রবি’র কেন্দ্রীয় গ্রন্থাগার স্ট্যান্ডার্ড লাইব্রেরি তে রুপান্তর হলো।
সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২ টায় লাইব্রেরিতে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় অটোমেশন প্রক্রিয়া সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রাংশ ঘুরে দেখেন এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বই ইস্যু ও ফেরত প্রদানের মাধ্যমে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ডিজিটাল লাইব্রেরি কার্ড ধারী শিক্ষার্থীরাও অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে বই ইস্যু ও ফেরত প্রদান করেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় অডিটোরিয়াম ২ এ লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য শেষে হাবিপ্রবির লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার সাথে যুক্ত সংস্থা ইলেক্ট্রোহোম এর পক্ষ থেকে অটোমেশন প্রক্রিয়ার বিস্তারিত বিষয় স্লাইডের মাধ্যমে উপস্থাপনা করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন লাইব্রেরি অটোমেশন বান্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি-লাইব্রেরিয়ান জনাব মোঃ আব্দুর রউফ বিন আবেদিন এবং সঞ্চালনা করেন ডকুমেন্টেশন অফিসার জনাব উত্তম কুমার রায়।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রসায়ন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী  ফাকিদ শারমিন সৃষ্টি বলেন, এর মাধ্যমে লাইব্রেরি সংক্রান্ত আমাদের সকল কাজ অনেক সহজ ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে গেলো। এতে জ্ঞানচর্চায়ও নতুনত্ব আসবে।
সকালের সেমিনার এবং পরে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, লাইব্রেরি অটোমেশন বান্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক, লাইব্রেরিয়ান, ডেপুটি-লাইব্রেরিয়ানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও সকল অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com