বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্কুল ছাত্রী ফাঁস দিলো কেনো

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার

ঝালকাঠির রাজাপুরে দশম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার মিতু (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর রাত ১০ টার পর এলাকায় ছড়িয়ে পরে। তার কিছুক্ষন আগে তাকে স্কুল ব্যাগ নিয়ে হাটা অবস্থায় বাসার সামনের সড়কে দেখেছে স্থানীয় অনেকে।

প্রতিবেশি মমতাজ বেগম বলেন, মেয়েটি রাত সারে নয়টায় তার এক ম্যডামের বাসা থেকে প্রাইভেট পরে এসে ঘরে ঢুকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

যদিও ঘরে তখন কেউ ছিলোনা। যার থাকার কথা সে সুমাইয়ার বৃদ্ধা নানী। ঘটনার সময় সে পাশের ফ্রাটে পান খেতে গিয়েছিলো।

মিতু পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে। সে রাজাপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

তারা রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার মো. ওয়াহেদ হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।

শনিবার রাত ৮ টায় বাঘড়ি এলাকায় একই স্কুলের পপি ম্যাডামের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিলো।

প্রাইভেট পড়া শেষে ঘরে এসেই আত্মহত্যা করলো কেনো? এটাই সকলের প্রশ্ন। তাহলেকি ম্যাডামের বাসায় প্রাইভেট পড়তে গিয়ে কোনো অনাকাঙ্খিত কিছু ঘটেছে? এ প্রশ্নের কোনো উত্তর রাত অবধি মেলেনি।

রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মোসাম্মৎ পপি বলেন, তার কাছ থেকে প্রাইভেট পরে স্বাভাবিক ভাবে অন্যান্য দিনের মতো মিতু বাসায় চলে যায়।

ঘটনাস্থলে গিয়ে ঐ কক্ষের দরজা ভেঙে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল করে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে রাজাপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. সোহেল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, গলায় ওরনা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

তবে বিস্তারিত কারন জানতে ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামীকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com