রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

স্কুল ছাত্রীকে ধর্ষন, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার

বরিশাল জেলার হিজলায় স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আতাউল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে বৃহষ্পতিবার সকালে হিজলা থানার পরিদর্শক তারিক হাসান রাসেল জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে নিজ গ্রাম ভারুইয়া থেকে আতাউল্লাহকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার সকালে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

মামলার অভিযোগের বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২০ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করে  ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আতাউল্লাহ।

 

এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে পড়লে ধর্ষক অলিউল্লাহ তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

 

এদিকে শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

 

পরবর্তীতে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আতাউল্লাহকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক তারিক হাসান রাসেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com