বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সৌদি আরবে সোমবার ঈদ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বার

আগামীকাল রোববার সৌদি আরবে ঈদ হচ্ছে না। আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার (৩০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এ কারণে চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

খালিজটাইমস জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। এ কারণে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

সংযুক্ত আরব আমিরাতও সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com