শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সৈকতে ভেসে আসল বিশাল আকৃতির মৃত তিমি ও ডলফিন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ বার

কুয়াকাটা সৈকতে বিশাল আকৃতির একটি মৃত অর্ধগলিত তিমি ভেসে এসেছে। শনিবার সকালে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু এটি দেখতে পায়।

তিনি জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ঝাউবাগান এলাকায় সৈকতের বেলাভূমে তিমিটি আটকে আছে। এটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃত তিমিটি আনুমানিক ৩০ ফুট লম্বা।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.আবু বক্কর সিদ্দিকী জানান, এটি অপসারণের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পোস্টমর্টেম শেষে অপসারণ করা হবে। অপরদিকে কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় দুপুরে একটি অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে।

এটি অন্তত পাঁচ ফুট লম্বা। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এনিয়ে এ বছর সৈকতে ১৬টি মৃত ডলফিন ভেসে আসল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com