

কেদারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা জাকির বেপারীর বড় ছেলে মোঃ নোমান হোসেন গত শুক্রবার দুপুরে সুগন্ধা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার বিকেল ৩টায় ছানি কেদারপুর খেয়াঘাট এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মর্মান্তিক মৃত্যুর সংবাদে পেয়ে শোকাহত পরিবারের খোঁজ খবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিবারের সাথে সাক্ষাতের পরে, মরহুমের কবর জিয়ারত করে তাঁর রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন, সেক্রেটারি মাওলানা আতহার আলী, জামায়াত নেতা মাস্টার শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।