বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সেশন জট নিরসনসহ ৫ দফা দাবিতে টেক্সটাইল ই‌ঞ্জি‌নিয়া‌রিং ক‌লে‌জের শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ বার
“সেশন জট নিরসন ও দ্রুত পরিক্ষা” সহ ৫ দফা দাবিতে ব‌রিশা‌লে শহীদ আবদুর রব সের‌নিয়াবাত টেক্সটাইল ই‌ঞ্জি‌নিয়া‌রিং ক‌লে‌জের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে।
বৃহষ্প‌তিবার (২৭ জানুয়া‌রি) সকা‌লে শহীদ আবদুর রব সের‌নিয়াবাত টেক্সটাইল ই‌ঞ্জি‌নিয়া‌রিং ক‌লে‌জের সাম‌নে সিঅ্যান্ড‌বি রো‌ডে এ কর্মসূ‌চির আ‌য়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীরা ব‌লেন,  শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারন শিক্ষার্থীরা সহ বুটেক্সের অধিভুক্ত ৭ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সম্প্রতি করােনা পরিস্থিতি এর জন্য শিক্ষাজীবন থেকে অতি মূল্যবান প্রায় ১টি বছর বিনষ্ট হয়ে গেছে।
আরও একটি বছর শেষ হওয়ার পথে। যেখানে দেশের অন্য সকল বিশ্ববিদ্যালয় তাদের সেশন জট নিরসনে দ্রুত সময়ে পরীক্ষা সম্পন্ন করছে, একাধিক সেমিস্টার পরীক্ষার এর রুটিন প্রকাশ করেছে, সেখানে আমাদের বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজ গুলাের অনলাইন এ সম্পন্নকৃত সেমিস্টার গত ৫ মাসে করােনা পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও শেষ হয়নি।
একাডেমিক বিষয়ে আমাদের কলেজগুলাের প্রশাসন, বুটেক্স প্রশাসন ও বস্ত্র মন্ত্রনালয় এর চরম সমন্বয়হীনতা ও এমন উদাসীনতা আমাদের শিক্ষাজীবনকে আরাে সংকীর্ণ করছে।
এমতাবস্থায় আমরা বুটেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সম্মিলিত ভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করছি।
‌শিক্ষার্থীরা এসময় তা‌দের ৫ দফা দা‌বির কথা তু‌লে ধ‌রেন। দাবীগু‌লো হ‌লো- করােনা মহামারী চলাকালীন সময়ে যে সেমিস্টার লস হয়েছে তা পুষিয়ে নিতে সর্বোচ্চ চার মাস ব্যাপ্তিতে সেমিস্টার করে দ্রুত রিকোভারি প্লান দিতে হবে।
পরীক্ষার ফলাফল (সর্বোচ্চ ৬০ দিনের ভেতর), পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি দ্রুত প্রকাশ করতে হবে।
৪র্থ বর্ষের সকল কার্যক্রম(৪-১,৪-২ এর পরিক্ষা ও কমপ্রিহ্যানসিভ ভাইবা) আগস্টের মধ্যে শেষ করতে হবে, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জুলাইয়ের মধ্যে ২-২ এবং ৩-২ পরিক্ষা শেষ করতে হবে এবং সেশনজট নিরসন না
হওয়া পর্যন্ত ১ম,২য়,৩য় বর্ষের পরবর্তী সেমিস্টারগুলাে প্রতিটি ৪মাসে শেষ করতে হবে।
সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার পরপরেই মার্কশিট প্রদান করতে হবে এবং প্রতি সাজেক্টে ইমপ্রুভমেন্ট পরিক্ষা ও রিটেক পরিক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয় এর সাথে সামঞ্জস্য রেখে ২০০-৩০০ টাকায় নিয়ে আসতে হবে।
সব কলেজের অধ্যক্ষসহ একজন করে শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি স্বতন্ত্র বাের্ড গঠন করতে হবে, যাতে কলেজগুলাের পরিক্ষার সময়সূচী, রেজাল্ট, মার্কশীট ও অন্যান্য বিষয়ে বাের্ড দ্রুত এবং কার্যকর ও চূড়ান্ত পদক্ষেপ নিতে তৃতীয় কোনাে পক্ষের হস্তক্ষেপ না থাকে।
শিক্ষার্থীরা মানববন্ধ‌নে ব‌লেন আমাদের এই দাবি-দাওয়াগুলাে মেনে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অফিসিয়ালি মিটিং করে এজেন্ডা ও মিটিং পরবর্তী কার্যকর পদক্ষেপসমূহ স্মারক নং সহ বিজ্ঞপ্তি আকারে দ্রুত DOT এর ওয়েবসাইটে প্রকাশিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com