শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

সেন্টমার্টিন ট্রাভেলস্ বাসের ধাক্কায় সিএনজি দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ বার

আলোচিত রাজধানীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন ট্রাভেলস্ বাসের ধাক্কায় সিএনজি দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত ২১ জানুয়ারি সকাল অনুমান ৭ টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল
টোটাল সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম দিক থেকে আসা সেন্টমার্টিন ট্রাভেলস্ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে যাত্রীবাহী একটি সিএনজিকে সজোরে পিছন থেকে ধাক্কা দিয়ে গাড়ির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল হতে গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা একই পরিবারের মোঃ রহমান বেপারী (৬০), মোছাঃ
শারমিন(৩৫) ও মোঃ সিরাজুল ইসলাম কুদ্দুস (৪০) নামক ৩ জনের মৃত্যু হয়। এছাড়া মোছাঃ শারমিন ও মোঃ সিরাজুল ইসলাম কুদ্দুস এর কন্যা সন্তান শাকিরা @ বৃষ্টি (৬)সহ সিএনজির ড্রাইভার গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত শিশু ও ড্রাইভারকে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার চিকিৎসকগন
রোগীদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উক্ত দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলা নং-১০০। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন মিরহাজারিবাগ এলাকা হতে উক্ত সেন্টমার্টিন ট্রাভেলস্ এর হেলপার কোরবান আলী (২৫)কে আজ ২২ জানুয়ারি শনিবার আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে গ্রেফতার করতে সক্ষম
হয়।

পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে মানিকগঞ্জ সদর থানার চিকার ঘোনা নামক গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে ঘাতক ড্রাইভার মোঃ দেলোয়ার হোসেন
@দিনার (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com