সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৭৭ বার

পটুয়াখালীর বাউফল উপজেলায় রফিকুল ইসলাম নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার(৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে রফিকুল ইসলামের একতলা বাসভবনের পাশে থাকা গাছ বেয়ে ছাদে উপরে ওঠে ডাকাত দল।

পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে রফিকুলের স্ত্রী ও সন্তানদেরকে দেশীয় অস্ত্রের মুখে করে জিম্মি করে রাখে। এরপর ষ্ট্রীল আলমিরা ভেঙ্গে তাদের মেয়ের বিয়ের জন্য রাখা নগদ আড়াই লক্ষ টাকা ও দশ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।

ঘটনার সময় পারিবারিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন সাবেক ওই সেনা সদস্য।

সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম বলেন, এ মাসেই আমার বড় মেয়ের বিয়ের অনুষ্ঠান ধার্য্য ছিল। বিয়ের খরচের জন্য টাকা ও স্বর্নালঙ্কার বাসায় রেখে গিয়েছিলাম।

আমার ধারনা পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নিব। এসময় পাশের ফ্লাটের ভাড়াটিয়া রুম্পা ইয়াসমিন নামে এক গৃহবধুর ঘর থেকেও অস্ত্রের মুখে জিম্মি করে দশ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়ে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com