বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে বিদায়

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬১ বার
সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মানব সম্পদ উন্নয়ণ সূচকে বাংলাদেশ সেনাবাহিনী আগের চেয়ে অনেক উন্নীত হয়েছে। প্রতিটি সেনা সদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়ে অনেক দক্ষ, যোগ্য এবং পারদর্শী।

সেনাবাহিনী প্রধান আজ বুধবার (১৯ জুন) কুমিল্লাসেনানিবাস এরিয়া পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ অনুষ্ঠানে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় তিনি সেনাবাহিনীর উন্নয়ণে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

পরে সেনা প্রধান কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (BAUST) এর উদ্বোধন করেন।

বিদায়ী সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।

বিদায়ী অনুষ্ঠানদ্বয়ে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কুমিল্লা সেনানিবাসের সকল পদবির কর্মকর্তাগণ, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com