শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

সুগন্ধায় অবৈধ বালু উত্তোলন আড়াই লাখ টাকা জরিমানা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ বার

বৃহস্পতিবার রাত ১০ টার কিছু আগে ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকক্টর (এনডিসি) মোহাম্মদ বশির গাজী উপস্থিত হন সুগন্ধা নদীর তীরে।

সেখানে তখন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছিলো একটি অসাধু ব্যবসায়ী চক্র।

জেলা প্রশাসনের নির্বাহী এই ম্যাজিষ্ট্রেট তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে পৃথক ভাবে পাঁচজন ড্রেজার ও বাল্কহেডের মালিককে মোট দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, বালু ব্যাবসায়ী আব্দুল কাইউম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ এরশাদ, আব্দুল আউয়াল এবং মোহাম্মদ ইব্রাহিম।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ বশির গাজী বলেন, সুগন্ধা নদী থেকে প্রায় সময়ই অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু মহল। আমরা বিভিন্ন সয়য় একাধিক অভিযোগ পেয়েছি। আজ তাদেরকে প্রমানসহ ধরে অইন অনুযায়ী অর্থদন্ড দেয়া হয়েছে।

নদীর মাঝখান থেকে বালু উত্তোলনের কারনে ঝালকাঠি লঞ্চঘাট থেকে কাঠপট্টি পর্যন্ত বেড়িবাঁধটি ভেঙে যাচ্ছে এবং নদীভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com