বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সীমান্ত খোকন স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: আব্দুস সালাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার

সব নাগরিকের মান সম্মান রক্ষা করা সাংবাদিকের দায়িত্ব উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ।

তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ‘সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নষ্ট করে। অপ-সাংবাদিকতাকে রুখে দাঁড়ানো বস্তুনিষ্ঠ গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব।

অপ-সাংবাদিকতা রুখতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জন্য যখন যা প্রয়োজন করবেন বলেও জানান।

সংগঠনের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু’র সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আজীজুল হক এরশাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি), সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পান্না, সিনিয়র সাংবাদিক সফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক এম শাজাহান সাজু, আরেফিন ও ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন,শিশু সংগঠক মোস্তাক আহমেদ লিটন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com