মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সিরাজগঞ্জের সলঙ্গায় অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইন সহ আটক ১

মো. মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৩২ বার

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাবের অভিযানিক দল।

র‌্যাব জানায়-২রা মার্চ বুধবার ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল, সলঙ্গা থানার সিআরবিসি এলাকার রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক (৩৮) নামের এক জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত টি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটকৃত আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলামিন হক (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেছে।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছে র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com