শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

সিত্রাং আতঙ্ক, উপকূলে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৯৮ বার

ঘুর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসছে-এমন খবরে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বিরাজ করছে আতঙ্ক। ঘুর্ণিঝড় প্রভাবে সকাল থেকে জেলার সর্বত্র বৃষ্টি ও ঝড় হাওয়া বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিত্রাং এর ভয়াবহতার আগাম খবরে মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পরেছে।

সিডর, আইলাসহ বিভিন্ন সময় হওয়া ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতির শিকার সকল শ্রেণি পেশার মানুষ ফের জীবন ও সম্পদ হানির শঙ্কায় উৎকন্ঠায় রয়েছেন।

এছাড়াও জেলার অধিকাংশ বেড়িবাঁধ বিধ্বস্ত। এখন জলোচ্ছ্বাস হানা দিলে এসকল উপকূলীয় মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে।

জানা গেছে, সাগরনিকটবর্তী উপজেলা কলাপাড়ার লতাচাপলী, কুয়াকাটা ও ধুলাসার ইউনিয়নের একাংশের মানুষও ঝুঁকিতে রয়েছেন।

কারণ এইসব এলাকায় বেড়িবাঁধের পুননির্মাণ ও মেরামতের কাজ চলছে। যেখানে মাটির বদলে বেশি সংখ্যক বালু ব্যবহার করা হয়েছে। ফলে জলোচ্ছ্বাসের ঝাপটায় ওই বাঁধ ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে।

এছাড়া বিভিন্ন ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে বসবাস হাজার পরিবারের। এসব পরিবারের মানুষ তাদের ঘরবাড়ি নিয়ে জলোচ্ছ্বাসের ঝাপটায় চরম ক্ষতির শঙ্কায় পড়েছেন।

কুয়াকাটায় জিরো পয়েন্টের দুই দিকে বাঁধের বাইরের ঝুপড়ি ঘরে বসবাস করা পাঁচ শতাধিক পরিবারে বিরাজ করছে এক ধরনের অজানা ক্ষতির শঙ্কা।

তবে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পটুয়াখালী জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মো: কামাল হোসেন ৭০৩ টি সাইক্লোন শেল্টার ও ব্যাবহারযোগ্য ২৬ টি মুজিব কিল্লায় বিদ্যুৎ ও সুপেয় পানি, পর্যাপ্ত মেডিকেল টিম, দরকারি ঔষধ, শুকনো খাবার, অরক্ষিত ও দুর্বল বেড়িবাঁধ জরুরি মেরামত, সকল মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করন, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবদের প্রস্তুতকরন, জরুরী সড়ক মেরামত, প্রতিটি উপজেলা ও জেলায় নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com