শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সারাদেশব্যাপী র‌্যাব ফোর্সেস কর্তৃক ৭৫টি স্থানে অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারাদেশব্যাপী র‌্যাব ফোর্সেস কর্তৃক ৭৫টি স্থানে অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং ৭৫টি স্থানে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়।
দুপুরে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম রাজধানীর উত্তরার জামেয়া আরাবিয়া বায়তুস সালাম মাদ্রাসায় প্রায় ৫০০ জন অসহায় ও এতিম শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।
এছাড়াও বিকালে র‌্যাব মহাপরিচালক র‌্যাব ফোর্সেস সদর দপ্তর (হাজী ক্যাম্প) এ বৃক্ষরোপন করেন। উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন র‌্যাব ফোসের্স এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।
এছাড়াও সারাদেশব্যাপী ব্যাটালিয়ন ও কোম্পানী পর্যায়ে প্রায় ১৫০০ (দেড় হাজার) বৃক্ষরোপন করা হয়। পাশাপাশি, সারাদেশব্যাপী প্রায় ৫০০০ হাজার (পাঁচ হাজার) অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টীকা প্রদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে অবস্থিত র‌্যাব সেন্ট্রাল ক্লিনিকে বিশেষ টীকাদান কার্যক্রম গ্রহণ করা হয়।
উক্ত কার্যক্রমে প্রায় ১৫০০ টীকা প্রার্থীকে (কোভিড-১৯) ভ্যাক্সিন প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ বাদ যোহর র‌্যাব ফোর্সেস সদর দপ্তর জামে মসজিদসহ সারাদেশব্যাপী র‌্যাবের সকল ব্যাটালিয়ন ও কোম্পানীসমূহের মসজিদে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও ১৫ই আগস্ট এ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com